দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই বেকারি পণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্রেড ও কেক প্রস্তুতের অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী নিশ্চিন্তা বাজারের মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং রাখি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থে ভেজাল ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/